Categories: Uncategorized

জগগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় জগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে।
(৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে একাডেমির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে একাডেমির হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

জগন্নাথপুর ইসলামিক একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ।

অনুষ্ঠানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সভাপতি হাফিজ নুরুল হক, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর সেক্রেটারি সম্পাদক সমছু মিয়া সজল, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া আলী, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক ইলিয়াছ মিয়া, জিল্লুর রহমান, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম শাখার সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ জিলানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

Mohammed Alam

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.