Categories: Uncategorized

জুলাই শহিদদের স্মরণে চবি এলামনাই এসোসিয়েশন দোয়া মাহফিল ১৮ জুলাই, ঈদ পুনর্মিলনী ০৮ আগস্ট

।।কাইয়ুম চৌধুরী।।

জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় আগামী ১৮ জুলাই (শুক্রবার) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী পিছিয়ে ০৮ আগস্ট (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে। এদিন নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অংশ নিবেন বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। আয়োজকরা বলছেন, এটি শুধু একটি উৎসব নয়, বরং প্রাক্তনদের ঐক্য ও চেতনার একটি প্রতীকী মিলনমেলা।

মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসোসিয়েশনের আহ্বায়ক মো. আসলাম চৌধুরী এফসিএ।

সংবাদ সম্মেলনে মো. আসলাম চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। বিভক্তি, মতানৈক্য ও বিভ্রান্তির চোরাবালিতে পড়ে আমাদের সম্মিলিত সম্ভাবনা থমকে গিয়েছিল। কিন্তু সময় এখন এক হওয়ার, গ্লানি ও বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়ার। এই বিশ্বাস থেকে সর্বস্তরের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই আমি সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছি। কারণ আমি বিশ্বাস করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি, একটি অদৃশ্য চক্র এখনো বিভাজনের কূটকৌশলে লিপ্ত। তারা চায় না আমরা এক হই, তারা চায় না বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি শক্তিশালী, সার্বজনীন ও কার্যকর সংগঠনে পরিণত হোক। আমরা স্পষ্ট করে দিতে চাই, এই অপচেষ্টা কখনো সফল হবে না। আমাদের স্লোগান “ঐক্যই শক্তি, বিভাজন নয়।”

এবারের ঈদ পুনর্মিলনীতে সব ব্যাচ ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃহৎ আয়োজন করা হয়েছে। প্রথমদিকে আমাদের অনুষ্ঠানের তারিখ ৪ জুলাই নির্ধারণ করা হয়েছিল। তবে বৃহৎ ঐক্য ও সবার অংশগ্রহণের স্বার্থে অনুষ্ঠানের তারিখ ০৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে আগামী ১৮ জুলাই জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ ও আহতদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নগরীর জিইসি কনভেনশন হলে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্মিলনী উপলক্ষে মোহাম্মদ একরামুল করিমকে আহ্বায়ক ও কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্যের একটি উদযাপন পরিষদ গঠিত হয়েছে। কমিটির অধীনে সার্বিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, অভ্যর্থনা, আপ্যায়ন, সাংস্কৃতিক, মিডিয়া, শৃঙ্খলা, অর্থ ও র‌্যাফেল ড্রসহ মোট নয়টি উপ-কমিটি কাজ করছে।

অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের আমন্ত্রণপত্র আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে শৃঙ্খলা উপ-কমিটি ও প্রশাসনের সহযোগিতা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, এলামনাই আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, এম এ হালিম, ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ এর সদস্য সচিব কামরুল হাসান হারুন, যুগ্ম সদস্য সচিব এম ডি ফখরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দাউদ আব্দুল্লাহ লিটন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সোহরাব হোসেন সোহেল, মোহাম্মদ সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাইফুর রহমান শপথ, রেজোয়ান নূর সিদ্দিকী, রাশেদ আনোয়ার, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, আতিকুল্লাহ, মো. খোরশেদ আলী প্রমুখ।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.