রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। নানান স্বাদের রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত হয় ফল উৎসব। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু, আনারস, পেয়ারাসহ প্রায় ১৫ ধরনের দেশীয় ফলের সমারোহ ঘটে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মৌলানা তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ সলু, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, জুলাই যুদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা নুরুল কবীর।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন রিফাতসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার।’ আমাদের সীতাকুণ্ডে বিভিন্ন ফলের বাগান রয়েছে। মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.