প্রতারণার নতুন ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা, ব্যবহার করেছে চন্দনাইশ থানার ওসির ছবি। জানা গেছে, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা করছে। সম্প্রতি প্রতারক চক্রটি বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে। এ বিষয়ে থানার পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে। বিশেষ করে ওসি’র ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নম্বর হলো ০১৩২০-১০৭৮৮৬। কেউ যদি কোনো সন্দেহজনক কল বা হোয়াটসঅ্যাপ বার্তা পান, তবে সরাসরি এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানা ওসি নুরুজ্জামান বলেন, ‘আপনারা নিজেরা সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন। কোনো ধরনের মোবাইল লেনদেন বা অর্থ পাঠাবেন না। কেউ যদি পুলিশের পরিচয়ে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে টাকা দাবি করে, সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করুন।’
থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.