শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জগন্নাথপুরে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি.নং-২৬২২) এর অর্ন্তভূক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। (২৮ জুন) শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুর পৌরসভার হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এর মধ্যে ২টি পদে ২ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।

নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলী (চেয়ার) প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ইদন মিয়া (আনারস) প্রতীকে ৬৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম (মোমবাতি) প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আলী রাজা (খেজুরগাছ) প্রতীকে ৬৪ ভোট পান। সহ-সভাপতি পদে ফারুক মিয়া (গরুরগাড়ি) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সম্পাদক পদে সুলতান আলী (শাপলা ফুল) প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাসান আলী মামুন (মই) প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক পদে নাছের গনি ও সদস্য পদে সুমন মিয়া বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »