শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন শিক্ষক মকবুল হোসেন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডিন, কবি ও লোক সংস্কৃতি গভেষক অধ্যাপক ডক্টর আবুল ফাতেহ ফাত্তাহ বলেছেন, একজন ছাত্রের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। সুশিক্ষা দিয়ে গড়ে তুলেন ছাত্রের জীবন। শিক্ষকের মেধা জ্ঞান দিয়ে শিক্ষার্থীর জীবন আলোকিত করতে লেগেই তাকেন সারাক্ষণ। তিনি বলেন, ৩৫ বছর শিক্ষকতা করে মকবুল হোসেন নিজের এলাকাকে করেছেন আলোয় আলোকিত। আমি এমন শিক্ষক নিয়ে গর্ব করি, গর্ব করে তাঁর এলাকা ও শিক্ষা গ্রহনকারী শিক্ষার্থীরা। আবুল ফতেহ ফাত্তাহ বলেন, মকবুল হোসেন স্যার তাঁর কর্মগুণে মানুষের অন্তরে থাকবেন চিরদিন-চিরকাল। তিনি শনিবার (২৮ জুন) সিলেটের বিশ্বনাথে পৌরসভার কালিগঞ্জবাজারস্থ ‘জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের’ সিনিয়র সহকারি শিক্ষক মকবুল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মকবুল হোসেন ১৯৮৯ সালে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার পর থেকে ওই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পর এই বিদ্যালয় থেকে অবসরে যান মকবুল হোসেন। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিদায়ী সংবর্ধনা ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, আমেরিকা প্রবাসী, সালীশ ব্যক্তিত্ব সৈয়দ হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল কাদের এবং শিক্ষক জামাল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মুমিন মেম্বার, মুহাম্মদ ইমাদ উদ্দিন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস, সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, ব্যবসায়ী নিশি কান্ত পাল, সাবেক ছাত্র খায়রুল ইসলাম রুবেল, মিহির লাল বৈদ্য, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সুজিত কান্ত পাল, দশম শ্রেণির শিক্ষার্থী তাছলিমা বেগম ও আহনাফ খন্দকার। সংবর্ধনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুৃস সোবহান, আজিজুর রহমান, শিক্ষানুরাগী বসির উদ্দিন আহমদ, মাওলানা ওবায়দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, হিরা মেম্বার, হিরণ আলী, বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর রাছনা বেগম, শিক্ষানুরাগী মতিউল ইসলাম, আব্দুল আলিম, দিলোয়ার হোসেন লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছাদখোলা জীপে করে মোটর শোভাযাত্রায় জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মকবুল হোসেনকে তাঁর সৈয়দপুর সদুরগাঁও গ্রামে বাড়ীতে নিয়ে যান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »