শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আসলাম চৌধুরীর সাথে কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির মতবিনিময়

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।

বৃহস্পতিবার (৬জুন) সকালে ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এডহক কমিটির নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটিকে ডিগ্রী পর্যন্ত উন্নীত করা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় উপকরণসহ মানোন্নয়নে আসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে আসলাম চৌধুরী বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে। অবকাঠামোগত এবং শব্দদূষণের মতো সমস্যা সমাধানে সার্বিক চেষ্টা থাকবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রেখে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নবগঠিত এডহক কমিটি এবং সকল স্টেকহোল্ডারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি অভিমত দেন।

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি সভাপতি ইফতেখার আহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও এডভোকেট ইমতিয়াজ আহাম্মদ জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মোঃ মোরসালিন, অভিভাবক প্রতিনিধি হাশেম শামীম, শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম রাজু, অধ্যক্ষ মোঃ নাসিরউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সায়েদ আহাম্মদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, বিএনপি নেতা ইকবাল চৌধুরী, নুরুল আমিন লিটন, হোসেন, হেলাল, আবু তাহের, নুরনবীসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »