সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইউপি চেয়ারম্যান ধলা মিয়ার উপর হামলার প্রতিবাদে লামাকাজীতে মিছিল ও সভা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন পরিষদের টানা চার বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়ার উপর অতর্কিত হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে সভা শেষে লামাকাজী পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এসময় সিলেট-সুনামগঞ্জ রোডে লম্বা জ‍্যাম সৃষ্টি হয়।

পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট মুরুব্বি কাঁচা মিয়ার সভাপতিত্বে ও প‍্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, সাবেক চেয়ারম্যান লাল মিয়া, মুরব্বি রহমত আলী, মিরপুর মুরুব্বি আব্দুল গফ্ফার, লামাকাজী পয়েন্ট ব‍্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মাদ শাহনুর হোসাইন, কেশবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাওলানা মোতাহির আলী, সংরক্ষিত সদস্য সোহাদা বেগম, সদস্য প্রতাপ পাল, রামপাশা গ্রামের মুরব্বি আব্দুল হেকিম মাস্টার, উদয়পুর গ্রামের আকিকুর রহমান ছুরুক, সাবেক ইউপি সদস‍্য রফিক আহমদ রফিক, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, মির্জার গাঁও গ্রামের মুরুব্বি গোলাম আহমদ, উদয়পুর গ্রামের মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সোনাপুর গ্রামের এডভোকেট মাওলানা হাবিবুর রহমান, সোনাপুর গ্রামের মুরব্বি এখলাছুর রহমান, সাঙ্গিরাই গ্রামের মুরব্বি ও ব‍্যবসায়ী রফিক আহমদ, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু, কাজির গাঁও গ্রামের মুরব্বি শাহিন আহমদ শান্তি মিয়া, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, বশির পুর গ্রামের মুরব্বি ডা. নুরুল আমিন, বিশিষ্ট ব‍্যবসায়ী ছাত্রদল নেতা জাকির হোসাইন।
এসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »