সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চাড়ালকান্দি এলাকায় স্ত্রী সিমা আক্তারকে (২৪) কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী মাহমুদুল হক করিম।

বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে করিম এলোপাথাড়ি কোপ মারেন স্ত্রীকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পিতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে সিমা আক্তারের মৃত্যু হয়। নিহত সীমা আক্তার এর তিন মাসের একটি শিশু কন্যা রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »