শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূয়া সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী বেলাল

  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রেসবিজ্ঞপ্তিঃ

“সীতাকুণ্ড নিউজ ২৪” নামক পেইজে প্রকাশিত ২০ লক্ষ টাকা চাঁদা আদায় শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সীতাকুন্ড সদর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও প্রীতি ষ্টোরের মালিক বেলাল হোসেন।

তিনি সর্বস্হরের লোকদের উদ্দেশ্যে বলেন,সম্মানিত বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও আমার শুভাকাঙ্খীগণ— আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ বেলাল হোসেন, সীতাকুণ্ড পৌরসদরে দীর্ঘ দিন যাবৎ অত্যন্ত সুনাম ও সততার সহিত ব্যবসা পরিচালনা ও ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়ে আসছি। আমার সাথে কারো ব্যক্তিগত, সামাজিক, ব্যবসায়িক কিংবা রাজনৈতিক কোন দ্বন্দ, ঝগড়া-বিবাদ, তর্কাতর্কি বা কথা কাটাকাটিও হয়নি।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়— অদ্য ১৫/০৪/২০২৫ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০–৭.০০ ঘটিকার সময় “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক ফেইসবুক পেইজ থেকে সীতাকুণ্ড পৌরসভা বিএনপির প্রভাবশালী সদস্য মোহাম্মদ আলী কর্তৃক সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, প্রীতি এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ বেলাল হোসেন এর কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে।

উপরোক্ত শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার সাথে এধরণের কোন অনৈতিক লেনদেন বা চাঁদাবাজীর ঘটনা ঘটেনি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত পেইজটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ইতিপূর্বে আরো কযেকটি জিডি হযেছে এই আই ডির বিরুদ্ধে।

সীতাকুণ্ড নিউজ ২৪ এর এই ভিত্তিহীন মিথ্যা বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং উক্ত ভুয়া সংবাদ প্রকাশকারী পেইজটি সণাক্তকরণে সকলের সহযোগীতা কামনা করছি।

মোহাম্মদ বেলাল হোসেন
সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি
স্বত্বাধিকারী, মেসার্স প্রীতি এন্টারপ্রাইজ।
উল্লেখ্য,এই আইডিটি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে,তারা যারতার বিরুদ্ধে যািচ্ছে তাই লেখে দিচ্ছে।
এই আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »