শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিকদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

কাইযুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।


সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দুপুরে সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,পন্হিছিলা উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল বের করে।বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর নেতা ইমরান খান নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মিছিলে।
বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌর সদরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷

উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাগন,বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বক্তারা।সাথে সাথে ইসরাইলী পন্য বর্জনেরও আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »