স্ক্র্যাপ জাহাজ এমটি প্রডিউসার ভাঙায় নিষেধাজ্ঞা

বিদেশ থেকে আনা স্ক্র্যাপ জাহাজ এমটি প্রডিউসারের পাইপে তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় ওই জাহাজ ভাঙার ওপর ৫ অক্টোবর পর্য্ন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন, সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর। অন্যদিকে, জাহাজ মালিকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।

পরে সাঈদ আহমেদ কবির সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদফতরের এক প্রতিবেদনে ওই জাহাজের পাইপে তেজস্ক্রিয় গামার কথা বলা হয়েছে। এটি নিয়ে সম্পূরক আবেদনের পর মঙ্গলবার আদালত ৫ অক্টোবর পর্যিন্ত ওই জাহাজ ভাঙায় নিষেধাজ্ঞা দেন। মেসার্স জনতা শিপইয়ার্ড ওই জাহাজটি ভাঙার জন্য আমদানি করেছিল।

এমটি প্রডিউসারকে আমদানি, সৈকতায়ন এবং ভাঙার অনুমতি দেওয়ার বিরুদ্ধে বেলা হাইকোর্টে রিটের পর গত ৮ জুন ওই জাহাজের তেজস্ক্রিয়তা বিষয়ে প্রতিবেদন ১০ সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ রুল জারি করেন আদালত।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কাস্টমসের মেগা পোর্ট ইনিশিয়েটিভকে এই নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে আদালত আমদানিকারকসহ মামলার ১৮ জন বিবাদীকে ৩ সপ্তাহের মধ্যে এমটি প্রডিওসার নামের জাহাজের অনুকূলে দেওয়া ছাড়পত্র কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন মিথ্যা ঘোষণা দেওয়ার কারণে বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

সাঈদ আহমেদ কবির জানান, এর মধ্যে পরিবেশ অধিদফতরসহ বিবাদীরা জাহাজ পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করেন। ওই প্রতিবেদনে তেজস্ক্রিয় গামা রশ্মি পাওয়ার কথা বলা হয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে এ প্রতিবেদন পেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়। এরপর আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন।

তিনি আরও বলেন, মালিকপক্ষ ওই জাহাজের তেজস্ক্রিয়তা নিরুপণে একটি কমিটি করেছে। আদালত ওই কমিটির প্রতিবেদন চেয়েছেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.