মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় এল কে সিদ্দিকী স্কয়ার মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

​সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। সংগীত, নৃত্য, তবলা, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ মোট ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ৯৬টি ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বিশেষ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

​বিকেল ৪টায় মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

​সভায় বক্তব্য দেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আশীষ সেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য, ইপসার ট্রেনিং অফিসার মো. শাহ সুলতান শামীম, র‌্যাব-৭-এর উপ-পরিচালক মো. কামাল হোসেন, ইবিএফ-এর প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান, এসিএল লিংকের চেয়ারম্যান সুনন্দ ভট্টাচার্য সাগর, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ প্রিন্স, সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশগুপ্ত, অঙ্কুর খেলাঘর আসরের সভাপতি সঞ্জয় রায়, নিপবন খেলাঘর আসরের সভাপতি বিজয় দেব, শৈলীর প্রধান নির্বাহী নাছির উদ্দিন অনিক এবং মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমির সংগীত শিক্ষক ওস্তাদ জাহাঙ্গীর আজিজ প্রমুখ।

​আরও বক্তব্য দেন রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, বার্ষিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের চেয়ারম্যান অমর শীল, আব্দুল খালেক রুবেল, সমীরণ ভট্টাচার্য, উজ্জ্বল নাথ, অভিজিৎ শ্যাম জ্যাকি, প্রিয়তম নন্দী, বাঁধন দাশ মুন্না, কিশোর চৌধুরী, কাকলি তালুকদার, সঞ্জীব দে সাজু, প্রবল প্রবর নাথ, কুমার জনি তড়িৎ ও অপূর্ব শর্মা মর্ম প্রমুখ।

​বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি তাদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

​আলোচনা সভা শেষে মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমির সংগীত শিক্ষক সমীরণ ভট্টাচার্য ও নৃত্য শিক্ষক তংকা বণিকের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শতাধিক শিশু-কিশোর সংগীত ও নৃত্য পরিবেশন করে। দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও অতিথিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

​মেঘমল্লার খেলাঘর আসরের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং দেশীয় সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Mohammed Alam

Recent Posts

শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক…

12 hours ago

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

​কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির…

12 hours ago

সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।…

1 day ago

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সীতাকুণ্ডে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

2 days ago

জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…

2 days ago

This website uses cookies.