আফগানিস্তানের
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি বোমা হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় আরো নয়জন আহত হয়েছে। খবর প্রেস টিভির।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার নিরাপত্তাকর্মীরা একটি ব্যাংক থেকে বেতন সংগ্রহ করার সময় এক হামলাকারী একটি বিস্ফোরক ডিভাইস ব্যাংকের বাইরে রেখে দেন। পরে বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।
কাবুল পুলিশের প্রধান মুখপাত্র বসির মুজাহিদ জানিয়েছেন, কাবুল ব্যাংকের শাখা লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি মার্কিন দূতাবাস থেকেও বেশি দূরে নয়।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে মাসের শেষের দিকে ব্যাংকগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিরা।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.