ফেসবুক
শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের সুরক্ষা দিতে চলতি বছরের এপ্রিল থেকে ফেক আইডি বন্ধে অভিযান শুরু করে। অনেক ফেক আইডি বন্ধও করে ফেসবুক। কিন্তু এরপরও ভুয়া অ্যাকাউন্ট বন্ধ না হওয়ায় এবার সরাসরি ফেক অ্যাকউন্ট মুছে ফেলছে ফেসবুক। প্রতিদিন প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের প্র্রধান নিরাপত্তা কর্মকর্তা আলেক্স স্ট্যামোস এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, যেসব অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে সেগুলো মূলত স্প্যাম আইডি। এসব আইডি থেকে অপপ্রচার চালানো হয়। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে সেটি ডিলিট করা হচ্ছে।
কিছুদিন আগেই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুকে আপত্তিজনক বিষয় পোস্ট করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত ৩ হাজার লোক নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই বিশ্বের বিভিন্ন দেশে হিংসা এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়া হচ্ছে। তাই পোস্টের বিষয়বস্তু সম্পর্কে ফেসবুককে আরও দায়িত্বশীল হতে বলেছিল বিভিন্ন সংস্থা। এর ফলে ফেসবুক এই উদ্যোগ নিয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
This website uses cookies.