শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে সরকারি নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম

  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম প্রায় ৭৯ বছর পর সরকারিভাবে তালিকা ভুক্ত হয়েছে।

৭ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত তার নিজস্ব অস্থায়ী কার্যালয়ে
পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের হাতে গুরুকূল আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ তুলে দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২১০,চট্টগ্রাম/১৩।

এসময় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশানের উন্নয়ন রক্ষণাবেক্ষন, দেশে-বিদেশে তীর্থভ্রমন, ধর্মীয় উৎসব পালন, দুঃস্থ হিন্দুদের আর্থিক সহযোগীতা, পুরোহিত ও সেবাইতগণের প্রশিক্ষণ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,প্রাচীন তীর্থস্থান ও পীঠস্থান সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ নানা কার্যক্রম রয়েছে।
তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে মেধস মুনির আশ্রম ও পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমকে সরকারি ভাবে তালিকা ভুক্ত করা হয়েছে,পর্যায়ক্রমে এসব উন্নয়ন মূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »