শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম ষোলশহরে অপহৃত সেই তিন বছরের শিশু আব্দুল্লাহ এখন মা-বাবার বুকে।

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম ষোলশহরে অপহৃত সেই তিন বছরের শিশু আব্দুল্লাহ এখন মা-বাবার বুকে।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে অপহরণের শিকার হওয়া তিন বছরের শিশু আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

এতে পরিবারের সদস্যদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর এলাকার পুলিশ বক্সের সামনে তাকে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেন সিএমপির চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, শিশুটি বিপ্লব উদ্যানে ঘুরোঘুরি করছে দেখে এক বৃদ্ধ মানুষ আমাদের ট্রাফিক বক্সে এসে দায়িত্বরত সার্জেন্টের হাতে তুলে দিয়ে যায়।

৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চাঁদগাওঁ থানাধীন কুলাপাড়া এলাকা থেকে আবদুল্লাহকে অজ্ঞাত নামা মহিলা কৌশলে অপহরন করে নিয়ে যায়।

আব্দুল্লাহকে উদ্ধারে চাঁন্দগাঁও থানা পুলিশ নগরীর মোহরা, খুলশী, বায়েজিদ এবং বোয়ালখালী, হাটহাজারী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিলো বলে জানায় ওসি চান্দগাঁও খায়রুল ইসলাম।

উদ্ধার অভিযান পরিচালনা কালে জনাব মোঃ মোখলেসুর রহমান উপ পুলিশ কমিশনার (উত্তর ) সিএমপি দিকনির্দেশনা দেন,অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তর সিএমপি জনাব পংকজ দত্ত সহকারি পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন),উক্ত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ জনাব মোঃ খাইরুল ইসলাম.এবং পুলিশ পরিদর্শক (তদন্ত )জনাব মনিবুর রহমান। অপহরণকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »