বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড খালেদা জিয়া স্মৃতি সংসদে হামলা ও অর্থলুটের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রাঙামাটির সাজেকে ঢাবি শিক্ষার্থী দীপিকাকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির সাজেকে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছেন দ্বীপিতা চাকমা নামের এক শিক্ষার্থী।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে উপজাতীয় অস্ত্রধারীরা ঐ পর্যটক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, অপহৃত শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি জানান, অপহৃত শিক্ষার্থী তার লোক প্রশাসন ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব রকমের প্রচেষ্ঠা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ।
অপহৃত দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে। কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে, অপহরণকারিরা উপজাতীয় সম্প্রদায়ের হলেও তারা কোন দলের সাথে সম্পৃক্ত সেটি এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »