মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ফৌজদার হাট ডিসি পার্কে ব্যাপক হামলা ও ভাঙচুর!

  • আপডেট সময়ঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারী আনুমানিক রাত ৮টায় ফুলের সৌন্দর্যে নির্মিত ফৌজদারহাট ডিসি পার্কে অনাকাঙ্খিত ভাবে হামলা ও ভাঙচুর করেছে ড্রাইভার হেলপারসহ শসস্ত্র হামলাকারী। এতে পর্যটক সহ আহত হয়েছেন শতাধিক।
ঘটনাস্হলে উপস্হিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে ৫জনকে, এলাকাবাসী, পুলিশ,সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সূত্রপাতঃ ডিসি পার্কে নিয়োজিত পার্কিং কর্মচারী পার্ক থেকে বের হওয়া গাড়ি নিরাপদে মেইন সড়কে তুলে দিতে একটি লরী গাড়ীকে সিগন্যাল দিলে লরীর ড্রাইভার সিগন্যাল অমান্য করে ডিসি পার্ক কর্মচারীর গায়ে চাপ দিতে চাইলে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি সংঘঠিত হয়। পরে লরীর ড্রাইভার সড়কে লরী দিয়ে যান চলাচল একেবারে ব্লক করে দিয়ে ড্রাইভার হেলপার সরে যান। আধা ঘন্টা পর তারা সশস্ত্র অবস্থায় জড়ো হয়ে অতর্কিত ভাবে পার্কের গেইট ও দেওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে বেশ কয়েকটি দোকান ও ফুলের টব ভাঙচুর করে। ডিসি পার্ক কর্তৃপক্ষ তাতে বাঁধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করেন। পরে স্থানীয় জনসাধারণ নারীপুরুষ সকলে ডিসি পার্ক রক্ষা করতে রাস্তায় এসে পার্ক কর্তৃপক্ষকে সহযোগিতা করে প্রতিহত করার চেষ্টা করেন। পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর চেষ্টায় প্রায় ৩০ মিনিট পর সব কিছু স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণে আনেন।
তবে তথ্যমতে জানাগেল লরী,ট্রাক মালিক সমিতি ও বিএম ডিপুর ড্রাইভার ও হেলপাররা এই ভাংচুর করে।
সীতাকুণ্ডের এই সম্পদ, পর্যটন স্পট, রাষ্ট্রের সম্পদে যারা হামলা,ভাঙ্চুর করেছে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরী এফসিএ সহ স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »