শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গরু আছে ক্রেতা নেই লালবাগ কেল্লার মোড় হাটে

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
গরু আছে ক্রেতা নেই লালবাগ কেল্লার মোড় হাটে

‘কোরবানি, কোরবানি, কোরবানি.., আল্লাহু পেয়ারি হে কোরবানি…’ মঙ্গলবার দুপুরের রাজধানীর লালবাগ কেল্লার মোড় বেড়িবাঁধ গরু-ছাগলের হাটে মাইকে উচ্চস্বরে বাজছিল এ হিন্দি গানটি। দু-এক কলি গান বাজার পর আবার ভারি গলায় ভেসে আসে ‘হাট, হাট, হাট.. গরু ছাগলের বিরাট হাট, পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেল্লার মোড় বেড়িবাঁধের হাট।’

ইজারাদারদের পক্ষের লোকজন হাটের গুণগান গাওয়ার পাশাপাশি বিক্রিত কোনো পশু যেন ইজারা হাসিল ছাড়া বেরিয়ে যেতে না পারে সেদিকে বার বার সতর্ক করা হচ্ছিল। কিন্তু যাদের উদ্দেশ্যে হাটে এসব আহ্বান সেই ক্রেতাদেরই দেখা নেই। ফলে বিক্রেতা ও ইজারাদারদের মুখে কিছুটা হতাশার ছাপ।

আবদুল হামিদ নামে এক ইজারা আদায়কারী জানান, সোমবার (২৮ আগস্ট) থেকে বসে আছেন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত একটি গরুর ইজারাও আদায় হয়নি। গতবারের চেয়ে এবার গরুর আমদানিও তুলনামূলকভাবে কম।

তিনি আরও বলেন, আরিচা রাস্তায় (ঢাকা-আরিচা সড়ক) গরুর গাড়ি আটকে আছে। এখনও হাটে ক্রেতা না এলেও বুধবার (৩০ আগস্ট) থেকে হাট জমে উঠবে এবং ব্যবসা ভালো হবে বলে আশা করছি।

সরেজমিনে দেখা যায়, লালবাগ কেল্লার মোড় শ্মশানঘাটের আগে রাস্তার দুই পাশজুড়ে ছোট-বড় গরু বেঁধে রাখা হয়েছে। ফলে রাস্তায় প্রচণ্ড যানজট। দুপুর পৌনে ১২টার দিকে মিনিট কয়েকের বৃষ্টিতে বেড়িবাঁধে কাদা পানিতে সয়লাব। অন্যদিকে হাটে অসংখ্য গরু দেখা গেলেও ছাগলসহ অন্য কোনো গবাদিপশু চোখে পড়েনি।

কুষ্টিয়ার কুমারখালী থেকে ৯টি গরু নিয়ে এ হাটে এসেছেন জমির আলী। রাস্তাঘাটে যানজটের ভয়ে দুদিন আগেই চলে এসেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ট্রাকে ২৭ হাজার টাকা ভাড়ায় ঢাকায় এসব গরু নিয়ে এসেছেন। রাস্তাঘাটের যত খরচ তা ট্রাকমালিক বহন করেছেন। তবে এবার পথে পুলিশ বা অন্য কোনো ধরনের চাঁদাবাজির দৃশ্য চোখে পড়েনি।

এদিকে যানজটের ভয়ে দুদিন আগে আসলেও মঙ্গলবার পর্যন্ত কোনো গরু বিক্রি করতে পারেননি জমির আলী। তিনি বলেন, ক্রেতা আসলেও দাম করেননি। লোকজন এখনও ঘুরে ঘুরে দেখছেন, কেনাকাটা শুরু করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »