শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাত্র হত্যায় ঘাতক শিক্ষক আমিনুলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার হয়েছে ঘাতক শিক্ষক আমিনুল ইসলাম।

সোমবার রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের চাঁটগাও আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।খাগড়াছড়ি সদর থানার অফিসার আরিফুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঘাতক শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আবির হোসেন (৮) নামে শিক্ষার্থীকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়। নিহত আবির হোসেন পানছড়ির আইয়ুব নগর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।নিহত আবির হোসেনের চাচা দেলোয়ার হোসেন জানান, এক মাস আগে ভাতিজাকে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আবিরের বাবা আমাকে হাসপাতালে আসতে বললে এসে দেখি আমার ভাতিজা আর বেঁচে নেই। ঘাতক হুজুর আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আবিরের খালু নুরুল ইসলাম অভিযোগ করেন, আবিরকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ও কানেও আঘাত এবং মুখ দিয়ে
ফেনা বের হয়েছে। অনেক নৃশংস ভাবে মেরে খুন করা হয়েছে।বায়তুল আমান হেফজখানার পরিচালক ফরিদুল আলম জানান, দুই মাস হেফজ বিভাগে আমিনুল ইসলাম নামে ওই হুজুর যোগ দেন। কি কারণে ছাত্রকে মারধর করা হয়েছে জানেন না। ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে ছিলেন না বলেও জানান।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পী চাকমা জানান, মরদেহের সুরতহালের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »