শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে ২১ দিনেও গ্রেফতার হয়নি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

 

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন এর ঘটনায় সংশোধননী আইন ২০০৩ এর ৯(৪) খ ধারায় মামলা দায়েরের ২১ দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি আসামি।

এজাহার সুত্রে জানা যায়,ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে ধাউরারকুটি এলাকায় গত (৩০ জুলাই) রাত আনুমানিক ১১.১০ ঘটিকায় বিদ্যুৎ চলে গেলে ভুক্তভোগী মিনারা বেগম ঘর হতে বাড়ির গেটের ভিতর বাতাস খাওয়ার জন্য বাহির হলে সেই সুযোগে একই এলাকার মৃত ছবিউল্লাহর ছেলে আজিজুল হক রাজু পূর্ব হতে ওৎ পেতে থেকে পিছন হতে মিনারা বেগমের মুখে গামছা বেঁধে ডান হাত দিয়ে মুখ চেপে ধরে। মিনারা বেগম চিৎকার করার চেষ্টা করলে গলা চিপে ধরে টানা হেচড়া করে সুপারীর বাগানে নিয়ে পরনের কাপড় ছিড়ে ফেলে ও জড়িয়ে ধরে তার যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। আজিজুল হক রাজু মিনারা বেগম কে জড়িয়ে ধরে জোরাজুরি করা অবস্থায় তার মুখের গামছা খুলে গেলে ভুক্তভোগী দেখতে পায় একই এলাকার মৃত ছবিউল্লাহর ছেলে আজিজুল হক রাজু। পরে মিনারা বেগম ডাক চিৎকার করলে আশপাশের প্রত্যক্ষদর্শী ১। সফিকুল ইসলাম (৪২), ২। বাবুল (৩৮) ঘটনা স্হলে এগিয়ে আসলে রাজু পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে অপরিচিত অটোরিক্সাযোগে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

চিকিৎসা শেষে ভুক্তভোগী মিনারা বেগম ভূরুঙ্গামারী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৪) খ একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৩, জিআর১৮২/২৩ ভূরুঙ্গামারী, মামলা দায়েরের ২১ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী ও তার পরিবারের ভয়ভীতিতে রয়েছে। ভুক্তভোগী আরো জানায় মামলার আসামি রাজু প্রকাশ্যে হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত রাজু কে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করছে ভুক্তভোগী ও তার পরিবার।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »