শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মধ্যো রাতে নয়া পল্টন ও আশপাশের এলাকা থেকে দলের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার; অভিযোগ বিএনপির

  • আপডেট সময়ঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

দেশী নিউজ24 ডেস্কঃ

মধ্যো রাতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকা থেকে দলের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করছে বিএনপি।

পল্টনে দলের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মির্জা আব্বাস। এর আগে রাত সাড়ে ১১টার পর থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনও সাদা পোশাকের অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি।তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কিছু নেতাকর্মী আটক ছিলেন বলেও জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।

আইনশৃঙ্খলা বাহিনী দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এদের কোনো কাজ তো নেই। এরা সবসময় আমাদের পেছনে লেগে থাকে। কাউকে আটক করে রাস্তায় নিয়ে ছেড়ে দিলে লাভ আছে। এখানেই তো বাণিজ্য।

Please Share This Post in Your Social Media

One response to “মধ্যো রাতে নয়া পল্টন ও আশপাশের এলাকা থেকে দলের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার; অভিযোগ বিএনপির”

  1. Didar says:

    so sad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »