সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রবাসীরা আমাদের শক্তি, তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি-মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

মেহেদী হাসান অপূর্ব,

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি। তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ওয়ানস্টপ সেবা প্রদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ সেল গঠন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন— ‘আমি আদর্শিক ভাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক। তবে মেয়র হিসেবে আমি সবার। আমাকে সিলেটবাসী তাদের সেবক হিসেবে নির্বাচিত আমি দলমতে উর্দ্বে সবার কল্যাণে কাজ করে যাচ্ছি’। সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য। আমার মেয়াদের মধ্যে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে নির্মাণ করবো।

নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএর কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, বাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহ নেওয়াজ, মোঃ শাহজাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »