বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কমর্চারি ফোরামের সম্মেলন সম্পন্ন।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের উপজেলা শাখার কমিটি গঠন ও সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ মোদাচ্ছির আলম সুবল।উপজেলা শাখা সভাপতি ও এল পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে ও ফোরামের শাখা সাংগঠনিক সম্পাদক ও হায়দর পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল ইসলাম মাসুদ।

স্বাগত বক্তব্য রাখেন ফোরামের উপজেলা শাখা সাধারণ সম্পাদক এএস এম সুবিনয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান এস এম সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেহান উদ্দিন, যুগ্ম মহাসচিব জ্যোতিষ মজুমদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিশেন্দ্র কুমার দে,জাহাঙ্গীর আলম,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, শিক্ষক কামরুজ্জামান, রুহুল কবির রিজভী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম, ফোরামের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শান্ত,মহিলা বিষয়ক সম্পাদক ও চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ফজল উদ্দিন, শিক্ষক আবু খালেদ প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন শিক্ষক খলিলুর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষক কমল কান্ত রায় তালুকদার।সভায় জাতীয় সঙ্গীতের পর কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম সাইদুল হাসান সেলিমের উপর শোক প্রস্তাব এনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভা শেষ ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করে সভাপতি হিসেবে এ এস এম আশিকুর রহমান,সাধারণ সম্পাদক সাজাদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »