মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে হযরত শাহজালাল (রহ:) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ‘লাকড়ি তোড়া’ উৎসব সম্পন্ন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মোঃ নিয়াজুল হক সিলেট-

সিলেটে অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল মুজার্রাদ ইয়ামনী (রহ:) মাজার শরীফের ৭০৫ তম বার্ষিক পবিত্র ওরস মোবারক
আগামী ১৯ ও ২০শে জ্বিলকদ
২৮ ও ২৯ শে মে ২০২৪ মঙ্গল ও বুধবার অনুষ্টিত হইবে। এ উপলক্ষে আয়োজিত ’’লাকড়ি তোড়া’ উৎসব সম্পন্ন হয়েছে।

লাকড়ি তোড়া উৎসব উপলক্ষে দরগাহ-ই-হযরত শাজালাল (রঃ) মাজার প্রাজ্ঞনে সোমবার
(৬ মে ২০২৪) সকাল থেকে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার, হাজার আশেকানে ভক্ত অনুরাগীদের ঢল নেমে।

প্রতি বছরের ন্যায় এবারও আজ সোমবার জোহরের নামাজের পর শাহ জালাল (রহঃ) দরগাহে মিলাদ শেষে নাগারা বাজার সঙ্গে, সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে যাত্রা করেন।
এ উপলক্ষে জিকির আযকার, ভক্তিমূলক গান ও নানা রকম বাদ্যযন্ত্রের সুরে মুখরিত ছিলো গোটা মাজার এলাকা ও লাকড়ি তোড়ার পুরো যাত্রাপথ।

সেখানে গিয়ে আবারও মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ। লাকড়ি সংগ্রহ শেষে ‘লালে লাল- শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’ এবং ওলি আউলিয়া কি- জয়’-এ রকম নানা শ্লোগান দিয়ে মিছিল করে মাজারে ফেরেন ভক্তরা। মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ বার্ষিক ওরসের সময় শিরনি রান্নার কাজে ব্যবহার করা হয়।

ইতিহাসের বর্ণনা মতে সুফি সাধক হযরত শাহজালাল (রহঃ) এর স্মৃতি বিজড়িত এ উৎসব প্রতি হিজরী বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় ৭শ’ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হচ্ছে।

৩৬০ আউলিয়ার সর্দার, অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল (রহঃ) জীবদ্দশা থেকে এভাবে লাকড়ি সংগ্রহ করা হতো। সে চিরায়ত ঐতিহ্য বিগত ৭শ’ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে ‘লাকড়ি তোড়া’ উৎসব সিলেটে সম্পন্ন হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »