সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খাবার কেনার সামর্থ্য থাকবে না পৌনে দুই কোটি মানুষের!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দেশি নিউজঃ

সামনের দিনে সাইক্লোন প্রভৃতি বড় জলবায়ু দুর্যোগের শঙ্কা রয়েছে বাংলাদেশের। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে; খাদ্যদ্রব্যের এখনই উচ্চমূল্য, এটি আরও বাড়তে পারে। অর্থনীতিতে এখন যে সংকট রয়েছে, তাতে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মানুষের খাদ্যের জোগান আরও কঠিন হবে।

চলতি বছরের এপ্রিল-অক্টোবর সময়ে দেশের ১ কোটি ৭৩ লাখ মানুষ খাদ্যসংকটে পড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেজ ক্ল্যাসিফিকেশন আইপিসি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ-বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। তারা জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশনের (এফএও) সঙ্গে যৌথভাবে সারা বিশে^ করে।

সংস্থাটি বলছে, এপ্রিল-অক্টোবর সময়ে খাদ্য কেনা নিয়ে চাপে থাকবে ২ কোটি ৮৫ লাখ মানুষ, খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার মানুষ। তীব্র সংকটে পড়বে ৭ লাখ ৮৫ হাজার মানুষ। খাদ্য নিরাপত্তাহীনতার বাইরে বা নিরাপদ অবস্থানে থাকবে ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »