সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণকারী মাইক্রোবাস উদ্ধার, পলকের শ্যালক গ্রেপ্তার।

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণকারী মাইক্রোবাস উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিকেলে সিংড়ার চকপুর এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় বলে জানান, নাটোরের অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) ওসি, আবু সাদাদ।
এসময় মাইক্রোবাসের ভিতরে তল্লাশী করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. লুৎফুল হাবীব রুবেলের অসংখ্য লিফলেট, স্টিকার লিফলেট, ক্যালেন্ডার সম্বলিত পোস্টার ছবি জব্দ করা হয় বলে জানান, তিনি।
গ্রেপ্তার আসামী সিংড়ার চকপুর গ্রামের মৃত রবিউল্লাহ প্রামাণিকের ছেলে মো. আতাউর রহমান (৪৫)।

আবু সাদাদ বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভুক্তভোগী মো.দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের মামলায় সিংড়া থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃত আসামীর তথ্য ও দেখানো মতে, অপহরণ কাজে ব্যবহৃত কালো রংয়ের বর্ণিত একটি হাইস মাইক্রোবাস(রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ ৫৬-৫৩৯৫) গাড়ীটি আসামীর বসত বাড়ীর গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এরপর মাইক্রোবাসের ভিতর তল্লাশী করে ২ টি চায়না চাপাতি, ১টি চায়না টিপ চাকু, ১টি বার্মিজ কাটার, ২ টি দেশীয় রামদা, ২টি স্টিলের পাইপ,২ টি স্ট্যাম্প (লাঠি)। ১টি দেশীয় তৈরী চাপাতি, পলাতক আসামী সুজন ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর কাগজপত্র জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক, কাজী জালাল উদ্দিন আহমেদ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল উদ্দিন।

প্রসঙ্গত, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে আবেদনের পর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে আবারও বেধড়ক মারধর করে বাড়িতে পৌঁছে দেয়। সেখান থেকে পরিবারের লোকজন নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনার জন্য ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীব ও তার সমর্থকদের দায়ী করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তার সুমন নামের এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন যে প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীবের পক্ষ নিয়েই সুমনসহ অন্য আসামিরা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেছেন। এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় লুৎফুল হাবীবকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলীয় ভাবেও লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ।

উল্লেখ্য, লুৎফুল হাবীব‌ রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »