সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

লামায় টেকনিক্যাল ইন্সটিটিউটসহ ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন, বীর বাহাদুর এম.পি

  • আপডেট সময়ঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষতা থাকবে, এখানে সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন আমাদের সম্পদ সীমিত আমাদের হাতে যতটুকু সম্পদ আছে সেই সম্পদকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা বারোটি জাতির, চার ধর্মের মানুষ এখানে বসবাস করি সকলকে সমানভাবে এগিয়ে নেয়া আমাদের দায়িত্ব।
বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর বাহাদুর উশৈসিং এমপি।
গতন২৮ ফেব্রুয়ারি সকালে জেলার লামা ও আলীকদম উপজেলায় এ সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আলীকদম আবাসিক বিদ্যালয় হতে ভরিমুখ অনাথ আশ্রম পর্যন্ত সড়ক কার্পেটিং, ইয়াংছা মেইন রোড হতে বদুঝিড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং, মেরাইতং জাদীর রাস্তা কার্পেটিং এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে মংচা পাড়া হতে তৈন কলার ঝিড়ি মুরং পাড়া পর্যন্ত এইসচবিবি সড়ক উন্নয়ন, আলীকদম ত্রীপুরা কল্যাণ সংসদের ভবন নির্মাণ,মসজিদ মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ, জিনামেজো কারিগরি শিক্ষা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসাও প্রু মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ২১শে পদক প্রাপ্ত গুণীজন, জিনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জিনবোধি মহাথের, আশ্রমের প্রধান নন্দমালা মহাথেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »