বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ডিমলায় স্ত্রীর সহিত ডিভোর্স! অতঃপর ৩ সন্তানকে কিনে দিলেন কীটনাশক!

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

গত প্রায় ১৩ বৎসর পুর্বে বিবাহ হয় নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ের ১নং ওয়ার্ডের উত্তর তিতপাড়া গ্রামের সুলতান আলী এর কন্যা সুলতানা বেগমের সহিত একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের ফজির উদ্দিনের
পুত্র শফিকুল ইসলামের। বিবাহের পর থেকে বিভিন্নভাবে স্বামী ও তার পরিবারের লোকজন দ্বারা নির্যাতিত হয় সুলতানা বেগম। দীর্ঘদিন এভাবে স্বামীর সংসার করে আসে সুলতানা বেগম। সুলতানা বেগমের সংসারে আসে ২পুত্র ও ১ কন্যা। স্হানীয় নেতৃবৃন্দ অনেকবার আপোষ মীমাংসা করে দিলেও স্বামী ও স্বামীর পরিবার তা মেনে নিতে না পেরে সুলতানা বেগম ও তার সন্তানদের উপর নির্যাতন অব্যাহত রাখায় সুলতানা বেগম তার ৩ সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি পিতার বাড়ীতে চলে আসে।
তিলেতিলে নির্যাতন সহ্য করতে না পারার বেদনা সুলতানা বেগমকে কুডেকুড়ে খায়। তাই সুলতানা বেগম স্বামী শফিকুল ইসলামকে গত ২মাস পুর্বে তালাক দেয়। এতে শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠে। এরই একপর্যায়ে গত১৩ ফেব্রুয়ারী শফিকুল ইসলাম দুপুরে ডেকে নেয় তাঁর বড় পুত্র মুন্নাকে (১১)। বেশকিছু সময় শফিকুল ইসলাম তার পুত্র মুন্নাকে ডিমলা বাবুরহাটে ঘুরে নিয়ে বেড়ায় এবং সন্ধ্যার সময় পিতা শফিকুল ইসলাম মুন্নাকে কীটনাশক বিষ কিনে হাতে দিয়ে ৩ ভাই বোনকে খেতে বলে। এতে মুন্না রাজি না হলে শফিকুল ইসলাম বেধড়ক মুন্নাকে পেটাতে থাকে এবং সুলতানা বেগমের পিতার বাড়ির পাশেই রেখে আসে। পরে মুন্না কান্নারত অবস্থায় তার মায়ের কাছে গিয়ে ঘটনার বর্ননা দেয়। সুলতানা বেগম সন্তানের নিরাপত্তার কথা ভেবে বাদী হয়ে ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »