বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে এইট স্টার ফুটবল এসোসিয়েশন হাসনাবাদ অষ্টগ্রাম’র টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ, ছাতক প্রতিনিধিঃ

ছাতকে পর্দা উঠলো এইট স্টার ফুটবল এসোসিয়েশন হাসনাবাদ অষ্টগ্রামের দ্বিতীয় টুর্নামেন্টের। (১২ফেব্রুয়ারি) সোমবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদে মুহিবুর রহমান মানিক পাবলিক খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সেক্রেটারি এমএইচ খালেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুক মিয়া, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন মোহাম্মদ মহসিন, মুরব্বি উস্তার আলী, সুনামগঞ্জ জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মানোয়ার আলী মনর, আশরাফুল আলম তারু, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, বাহা উদ্দিন শাহী, আবদুর রহিম, আবদুল্লাহ মিয়া, জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য এআর ছায়েম ও পাপলু মিয়া, ছমছুল ইসলাম প্রমুখ।

পরে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ছাতক ফুটবল একাদ্বশ ও তানিশা ফুটবল একাডেমি জাউয়াবাজার। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারে মাধ্যমে উদ্বোধনী ম্যাচ সমাপ্তি ঘটে। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বিজয়ী হয় ছাতক ফুটবল একাদ্বশ।
পুরস্কার বিতরণীতে বিজয়ী দলকে বাইসাইকেল ও বিজয়ী দলের গোল রক্ষক মুজাক্কিরকে ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »