মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন।

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ ছাতক,কামাল হোসেনঃ

দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন। ১৬৪টি কেন্দ্রের মধ্যে ১০৩টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৭৮২২৯ ভোট। এ ছাড়া তার নিকটবর্তী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৬২৭৩১ ভোট। ১৫৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

বিভিন্ন জলপানা কল্পনার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে।ভিবিন্ন জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলগুলো সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়।

এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি সহ সমমনা দলগুলো ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »