সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সন্ত্রাসী সুমনের হামলায় গুরুতর আহত-২

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রতিপক্ষ সুমনের হামলায় গুরুতর আহত অবস্হায় চট্টগ্রাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

জানা যায়, বুধবার (৩ জানুয়ারী) দুপুর দেড়টায় সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সের বিপরীতে ৪নং মুরাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দোয়াজী পাড়া রাস্তার মাথায় উৎপেতে থাকা সন্ত্রাসী আব্দুল মোমেন সুমনের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী নিয়ে জানাযা থেকে আসার পথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মাহমুদের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কয়েকটি কোপ দেয় এবং গাছ দিয়ে শরীরের বিভিন্ন স্হানে এলোপাথাড়ী পিটিয়ে রক্তাক্ত যখম করে।তাকে বাঁচাতে গিয়ে রিপনের সহকর্মী উপজেলা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি ইলিয়াছকে চড়-থাপ্পর দিয়ে তাড়িয়ে দেয়।

এদিকে আহত রিপনের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্হা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্হ্য কমপ্লেক্সে রিপনের বন্ধুরা তাকে দেখতে গেলে তাদেরকেও সন্ত্রাসীরা সেখানে হুমকি দেয় বলে ইলিয়াছ জানান।আহত রিপনের মাথায় ১০টি সেলাই করা হয়। তাছাড়া হামলার ঘটনা শুনে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ হামলাকারী সুমনকে গ্রেফতারের আশ্বস্ত করলে মহাসড়ক থেকে তারা সরেপড়ে।

উল্লেখ্য মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিনের পিতার জানাজা থেকে ফেরার সময় উক্ত স্হানে ঘটনাটি ঘটে।এদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন রেহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোয়াজী পাড়ার চিহ্নিত সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা থানায় আছে।

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন,তারা ছাত্রলীগ ছাত্রলীগে মারামারি।তবে আমরা তাকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »