শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত চট্টগ্রামের শিক্ষার্থীরা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মোঃ শাহরিয়ার সুমনঃ

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
নতুন বই মানে আনন্দ, নতুন অনুপ্রেরণা। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছে কতটা আনন্দিত তারা।

সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম চাঁদগাও চার নম্বর ওয়ার্ড হাজির পোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের রহমানিয়া আদর্শ মাদ্রাসায় বই বিতরণ উৎসব শুরু করেন

অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।

মাদ্রাসার বই বিতরণ

নতুন বই নিতে এসেছে স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী । নতুন বছরের প্রথম দিনে সে বই নিতে এসেছে তাও স্কুল কমিটির সভাপতি হাত থেকে। আনন্দে আত্মহারা স্কুলে আসা অভিভাবকেরা

হাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কারি শিক্ষক মোহাম্মদ রিয়াজউদ্দিন জানালেন তার অনুভূতির কথা। তিনি বললেন, আমরা তো এভাবে বই পাইনি। তাই ছেলে মেয়েদের কেন উৎসব থেকে বঞ্চিত করব।

নতুন বছরের নতুন বই পাওয়ার যে আনন্দ তা হয়ত আমার মেয়ে ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু বই পেয়ে তার যে অনুভূতি আমি টের পাচ্ছি। হাজির পোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি দিদার আলম বলেন আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে ।

একসঙ্গে সব বই পেয়ে দারুণ উচ্ছ্বসিত রহমানী আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ইমামুল হোসেন মেহেদী । অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহেদী জানাল, চতুর্থবার মত পহেলা জানুয়ারি নতুন বই পেয়েছি। কি যে আনন্দ লাগছে তা বলে প্রকাশ করতে পারব না।

বই বিতরণ

রহমানিয়া আদর্শ মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন সারাদেশে একযোগ সরকারি বেসরকারি সকল বিদ্যালয় বই বিতরণ উৎসব । একযোগে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বই উৎসব। অন্যান্য বছরের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশে বই উৎসব করতে যাচ্ছে সরকার। যদিও নির্বাচনের কারণে অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আয়োজনে চেষ্টায় কোনো ঘাটতি রাখেনি শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »