সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হাটহাজারীতে নৌকা প্রার্থী প্রত্যাহার,লাঙ্গল নিয়ে লড়বেন আনিস

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

কাইয়ুম চৌধুরীঃ

জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগিতে হাটহাজারী ছেড়ে দিলেন আওয়ামীলীগ জাতীয় পার্টিকে,তাই নৌকায় ভোট দিতে পারছেনা দলের সমর্থকরা। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় নৌকা মনোনীত প্রার্থী এম এ সালাম তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নৌকাবিহীন আরও একটি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে অত্র এলাকার ভোটারসহ সাধারণ জনগণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে (জাপা) চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন ছেড়ে দিয়েছে। এ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বর্তমানে এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য। আসন সমঝোতায় এবারও তিনি জোটের মনোনয়ন পেয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। দলটির জোটসঙ্গী হিসেবে এই আসন ছেড়ে দিতে পারে বলে আলোচনা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। গত কয়েকদিনের দুই দলের বৈঠকের পর আসনটি চূড়ান্ত হয়। এরপর এই আসনে দলীয় প্রার্থীকে সিদ্ধান্তটি জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগ নেতা এম এ সালাম।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী গত রবিবার ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিলো। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »