শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ হাটহাজারী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডেভিড ইমনের ৭ সহযোগী চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার; মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমারের ক্যাশিয়ার রুবেল দে এখনো ধরাছোঁয়ার বাইরে। কনডেম সেল থেকে ওসি প্রদীপের লেখা একটি চিঠির সূত্রে জানা যায়, প্রদীপের অবৈধ উপার্জিত প্রায় ৯ কোটি টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি রয়েছে এই রুবেলের কাছে।

​অনুসন্ধানে জানা যায়, রুবেল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং কমার্স কলেজ ছাত্রলীগ শাখার সাবেক নেতা। সম্পর্কে তিনি ওসি প্রদীপের দূরসম্পর্কীয় আত্মীয় হলেও প্রদীপ তাকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। মূলত ওসি প্রদীপের ইয়াবা ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা এবং ক্যাশিয়ার হিসেবেই তিনি এলাকায় পরিচিত।

যেভাবে চলছে আত্মগোপন ও অপতৎপরতা

সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে এবং নিজেকে নিরাপদ রাখতে রুবেল দে বর্তমানে চট্টগ্রাম গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদকের পদ বেছে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে তিনি গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও অর্থায়ন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

​সাবেক মন্ত্রী নওফেলের নির্দেশে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ সংগঠন ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে নিয়মিত অর্থের যোগান দিচ্ছেন তিনি। এছাড়া ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে গড়ে তুলেছেন হুন্ডির বিশাল সিন্ডিকেট। এই হুন্ডি ব্যবসার মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন তিনি। হুন্ডি ও চোরাচালানের কাজে প্রায়ই দুবাই ও ভারত যাতায়াত করেন রুবেল। দুবাইয়ে তার এই অবৈধ হুন্ডি ব্যবসার মূল পার্টনার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তম বিশ্বাস নামে এক ব্যক্তি।

মন্দির কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পায়তারা

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে রুবেল দে আরও কয়েকজন আওয়ামীপন্থীকে কমিটিতে বসানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ছড়াচ্ছেন। বিশেষ করে, আওয়ামী সাংস্কৃতিক লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের চিহ্নিত চাঁদাবাজ আয়ান শর্মাকে কমিটিতে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

​এ ঘটনায় স্থানীয় সনাতনী সমাজে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, আয়ান শর্মা একজন প্রতারক ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত; যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের বিতর্কিত ও অসৎ ব্যক্তি কোনোভাবেই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আসতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে রুবেল দে ও তার সহযোগীদের আইনের আওতায় আনা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »