বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ হাটহাজারী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডেভিড ইমনের ৭ সহযোগী চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার; মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন। চা খেতে গিয়ে চুরি, বাধা দেওয়ায় গৃহকর্তীর ওপর গরম পানি নিক্ষেপ: নারী আটক দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় হিসাব সহকারীর নিজ কক্ষে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত দুই বীর মুক্তিযোদ্ধার দাফন ও কাফনের অনুদানের নতুন চেক হস্তান্তরের সময় বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডল ক্ষিপ্ত হয়ে হিসাব সহকারী ইসমাইল হোসেনের কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি ইসমাইল হোসেনকে উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করেন এবং সাত দিনের মধ্যে তাকে বদলি করার হুমকি দেন। হিসাব সহকারী এর প্রতিবাদ জানালে আলম মণ্ডল হাতে থাকা ক্রাচ দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। সে সময় কক্ষে উপস্থিত অন্যান্য দাপ্তরিক স্টাফরা ঘটনাটি প্রত্যক্ষ করেন।

​জানা গেছে, এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওই দুই মৃত মুক্তিযোদ্ধার নামে চেক গ্রহণ করেছিলেন। তবে তিনি বর্তমানে প্যারালাইজড ও অসুস্থ থাকায় চেক দুটির কোনো হদিস পাওয়া যায়নি। ফলে আগের চেক দুটি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন করে চেক ইস্যু করেন। এই চেক ইস্যুকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত হয়। ঘটনার সময় ইউএনও সার বিক্রয় পরিদর্শনে মাঠে ছিলেন। খবর পেয়ে তিনি হিসাব সহকারীকে সুরক্ষার জন্য দ্রুত ডাকবাংলোয় থাকার নির্দেশ দেন।

​ভুক্তভোগী হিসাব সহকারী ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, “আলম মণ্ডল দীর্ঘদিন ধরেই অফিসে বা রাস্তায় দেখা হলেই আমাকে কটু কথা বলে অপমান করতেন। আজ তিনি সরাসরি রুমে ঢুকে গালিগালাজের পর ক্রাচ দিয়ে আমাকে আঘাত করেছেন।”

​ঘটনার পর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় ইউএনও-র কক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার আলপ্তগীন স্বপন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহফুজুল ইসলাম (কিরণ) উপস্থিত ছিলেন।

​এ ঘটনার পর উপজেলা প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কী ও কেন ঘটেছে, তা ফোনে বলা সম্ভব নয়। তিনি কাল সকালে মুক্তিযোদ্ধা অফিসে এসে ভিডিও স্টেটমেন্ট দেবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »