শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্গ্রাম সীতাকুণ্ডে পৃথক পৃথক দুই সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
১২ জুলাই রবিবার উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সড়কের সামনে নুরমারদীঘির এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাসের ধাক্কায় জানে আলম জুনু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ওই ইউনিয়নের জুদারপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টানা বৃষ্টিতে মহাসড়কে খাদা খন্দ সৃষ্টি হলে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »