
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড:
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড পৌরসভার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা দেন এবং তাদের মাঝে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল আবেদীন ও আব্দুল লতিফ সামাদ, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে দলের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply