বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি:
গত পাঁচদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পতেঙ্গা থানা বিএনপির আয়োজনে প্রায় ৬ শতাধিক অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মোহাম্মদ মনজুর আলম।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফর, পতেঙ্গা থানার সাবেক বিএনপি নেতা মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এছাড়াও ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন কোম্পানি, বর্তমান আহ্বায়ক মোহাম্মদ লোকমান এবং সদস্য সচিব মোহাম্মদ মনজুর কাদেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.