Categories: জাতীয়

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা। অভিযোগ উঠেছে, তারা ভূমিহীনদের উচ্ছেদ করে অনৈতিকভাবে জমিটি একটি বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তর করতে চায়। তবে এ ধরনের যেকোনো উচ্ছেদ প্রচেষ্টা সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন।

​গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী রেল কলোনির প্রতিটি ঘরে যান এবং বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা কলোনিবাসীদের সুখ-দুঃখ ও উচ্ছেদচেষ্টার কারণ মনোযোগ সহকারে শোনেন।

​সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী কলোনিতে বসবাসকারী ভূমিহীন বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পূর্বেও সীতাকুণ্ডেরই বাসিন্দা ছিলেন। বঙ্গোপসাগরে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর আপনারা জোড়আমতলে রেলের মালিকানাধীন এ পরিত্যক্ত জায়গায় যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। এখন আপনাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। সরকার বা রেল কর্তৃপক্ষের প্রয়োজনে আপনাদেরকেই এই জমি বন্দোবস্ত দিতে হবে, কোনো কোম্পানিকে নয়। আর যদি জোরপূর্বক উচ্ছেদ করতে আসে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেবে। আমরা কোনো অন্যায় উচ্ছেদ মানব না; প্রয়োজনে তা প্রতিহত করা হবে।”

​পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তাহের, কুমিরা ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন, জামায়াত নেতা ফারুক মোনাদিন, মাওলানা মো. খালেদ এবং সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নের জামায়াত-ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

Mohammed Alam

Recent Posts

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

10 hours ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

12 hours ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

14 hours ago

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

1 day ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

1 day ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

1 day ago

This website uses cookies.