Categories: জাতীয়

শিক্ষানুরাগী মাওলানা ওবায়দুল হক (র.)-এর ১০৫তম মৃত্যুবার্ষিকী পালিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও শিক্ষার আলোকবর্তিকা, মরহুম হযরত মাওলানা ওবায়দুল হক (র.)-এর ১০৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৯ জুলাই সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসাসহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব ও মসজিদের এই প্রতিষ্ঠাতা মহাপুরুষের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।

​এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর প্র-পৌত্র দিদারুল আলমের উদ্যোগে সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসায় সকালে খতমে কোরআন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম মাওলানা ওবায়দুল হক (র.)-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি মরহুম হযরত মাওলানা জামালউল্লা (র.), মরহুম হযরত মাহমুদুল হক (র.)-সহ তাঁদের পরিবারের প্রয়াত সদস্য এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত সকল প্রয়াত ও জীবিত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

​মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের সকল জনহিতকর কাজের উসিলায় তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.