চট্টগ্রাম প্রতিনিধি:
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড শাখা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের দিকনির্দেশনায় শুক্রবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও জরুরি সহায়তা বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার সকালে নগরীর কে-ব্লক, সোনালী আবাসিক, বসুন্ধরা আবাসিক ও হালিশহর এলাকার পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাদ্যপণ্য।
ত্রাণ বিতরণকালে ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নেতা শাহাবুদ্দিন শরীফ বলেন, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের সার্বিক দিকনির্দেশনায় আমরা পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছি। মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দুর্যোগের এই মুহূর্তে রাজনৈতিক কর্মীদের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.