Categories: জাতীয়

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম।

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার চরম আকার ধারণ করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে শুধু চেয়ারম্যান পদেই নয়, প্রতিটি ওয়ার্ডেও এখন মুখোমুখি অবস্থান নিয়েছে দুই প্যানেল।

​জানা গেছে, এই ইউনিয়নে জামায়াত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: আবদুল্লাহ আল মাসুদ। তিনি প্রতিটি ওয়ার্ডে নিজস্ব সদস্য (মেম্বার) প্যানেল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জামায়াতের অপর ত্যাগী কর্মী এইচ এম মাসুম (বি.এস.এস)।

​শুধু চেয়ারম্যান পদে সীমাবদ্ধ না থেকে এইচ এম মাসুমও বাঁশবাড়ীয়ার প্রতিটি ওয়ার্ডে নিজস্ব প্যানেল থেকে সদস্য প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ফলে ইউনিয়নটির ওয়ার্ড পর্যায়েও একই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভাজন ছড়িয়ে পড়ছে।

​স্থানীয় জামায়াত কর্মী ও সাধারণ ভোটারদের মতে, দুই প্যানেলের প্রার্থীরাই দলের ত্যাগী ও সক্রিয় মুখ। ফলে একই দলের দুটি পূর্ণাঙ্গ প্যানেল মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় নির্বাচন কেন্দ্রিক হিসাব-নিকাশ জটিল হয়ে উঠেছে।

​এ নিয়ে স্থানীয় রাজনীতিতে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে

​রাজপথের সহযোদ্ধাদের মধ্যে বিভেদ এত দূর পর্যন্ত কেন গড়াল?

​ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই অনৈক্যের দায় আসলে কার?

​নেতৃত্বের অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার কারণেই কি জামায়াতকে আজ দুটি পৃথক প্যানেল নিয়ে ভোটের মাঠে নামতে হচ্ছে?

​নির্বাচনী মাঠে এই মুখোমুখি অবস্থান বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের রাজনৈতিক শৃঙ্খলা ও ভোটের ফলাফলে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার বিষয়।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

9 hours ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

10 hours ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

14 hours ago

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

1 day ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

1 day ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

1 day ago

This website uses cookies.