Categories: জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে উদার ও আন্তরিক হতে হবে।

​রোববার (১১ অক্টোবর) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪-এর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​আসলাম চৌধুরী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য। এ ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। বিএনপি সকল ধর্মের সমান মর্যাদায় বিশ্বাসী; তাই এখানে অন্য কিছু ভাবার বা করার সুযোগ নেই। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের মণ্ডপভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করে দায়িত্ব দিতে হবে।”

​তিনি আরও বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে, তাদের বিষয়ে সঠিক তথ্য মূল্যায়নের জন্য বিশেষ টিমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। নির্বাচনে প্রার্থীর যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হবে এবং দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভিন্ন কিছু করার চেষ্টা করলে প্রতিপক্ষ সে সুযোগ নেবে।”

​সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাংগঠনিক সভায় বিশেষ ও অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন— সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম, সদস্য সচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, আইয়ুব খান, শামসুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, মো. সফি, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আকবর কাজল, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল বশর চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোজাহের উদ্দিন আশরাফ, বদিউল আলম বদরুল, লোকমান হাকিম, নাজমুন নাহার নেলী, কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, ইদ্রিছ মিয়া, মো. জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, খোরশেদ আলম, এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, মোস্তাফিজুর রহমান হিরু, জিতেন্দ্র নারায়ন নাঠু, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, নাজিমুদৌলা, আবু তাহের, তসলিম উদ্দিন, মহিউদ্দিন, ইসমাইল হোসেন, সাহাবুদ্দিন রাজু, রোকন উদ্দিন, ইব্রাহিম, জিয়াউদ্দিন, জুয়েল, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কোরবান আলী সাহেদ, ইসমাঈল, কামরুল ইসলাম বাবলু, সামির প্রমুখ।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

9 hours ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

12 hours ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

14 hours ago

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

1 day ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

1 day ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

1 day ago

This website uses cookies.