Categories: জাতীয়

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৭ টন ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

​রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী থেকে সলিমপুর ঘাট পর্যন্ত গভীর সাগরে উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী জোন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল মোস্তফা (বা মোতাছিম বিল্লাহ)। অভিযানে ৩টি বড় মাছ ধরার নৌকা এবং ১টি লাল বোট আটক করা হয়। অবৈধভাবে মাছ শিকারের দায়ে আটককৃত নৌকা ও বোট মালিককে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত ৭ টন ইলিশের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা। এছাড়া অভিযানকালে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অন্যদিকে, জব্দ করা ৭ টন ইলিশ সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

1 hour ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

1 hour ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

24 hours ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

1 day ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

1 day ago

This website uses cookies.