বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পতেঙ্গায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মানবিক সহায়তা পেল ৬ শতাধিক পরিবার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি:

গত পাঁচদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পতেঙ্গা থানা বিএনপির আয়োজনে প্রায় ৬ শতাধিক অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

​বিতরণ অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মোহাম্মদ মনজুর আলম।

​ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফর, পতেঙ্গা থানার সাবেক বিএনপি নেতা মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।

​এছাড়াও ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন কোম্পানি, বর্তমান আহ্বায়ক মোহাম্মদ লোকমান এবং সদস্য সচিব মোহাম্মদ মনজুর কাদেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »