কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২১ এপ্রিল সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র। বর্তমানে তিনি সীতাকুণ্ডের রেল গেইট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
ঘটনার স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করেন।
পুলিশের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, নিহতের পকেটে থাকা তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
এই ঘটনায় রেল ষ্টাফদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সীতাকুণ্ডের বিভিন্ন রেল ক্রসিং ও স্টেশনে সাধারণ মানুষের অসতর্ক চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…
This website uses cookies.