Categories: জাতীয়

পতেঙ্গার কাটগড় জেলেপাড়ায় ত্রিনাথ ঠাকুর মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন
উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুরের মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে ২০ ও ২১ এপ্রিল দুইদিন ব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকছে নগর কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠ,মহাপ্রসাদ বিতরণ ও ধর্ম সভা।

ত্রিনাথ সংঘের আয়োজনে আনন্দ মোহনের বাড়িতে ২০ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭ টায় উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া ত্রিনাথ ঠাকুর মন্দিরের সভাপতি বিদুর দাসের সভাপতিত্বে এবং গীতাপাঠক গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

প্রধান বক্তা ছিলেন, ভগবতীয় বক্তাও লেখক উত্তম চক্রবর্তী। মঙ্গল প্রজ্বলন করেন শ্রীশ্রী মানিকানন্দ অবদূত ব্রহ্মচারী। আলোকিত অতিথি ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দি। উদ্বোধক ছিলেন,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য উজ্জ্বল ধর।

বিশেষ অতিথি ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক
সাংবাদিক এস কে সাগর,
শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সভাপতি
রতন সাধু,জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক মিলন দাশ।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিনাথ সংঘের মন্দিরের পূজারী নিলু রানী দাস, শান্তি মোহন দাস, নারায়ন দাস, অমল ধর, সঞ্জীত দাস, ভগীরত দাস, রবিন শীল, সাগর দাস, অন্তু দেব, রনি দাস, সুকুমার দাস,আজালা দাস।
এতে আরও উপস্থিত ছিলেন, সাজু দাস,রামদাস, বাপ্পারাজ, অভি দাস, আকাশ দাস, নিখেল দাস, লক্ষ্মী দাস, বালি দাস, রনি দাস, দীপক দাস, গীতা দাস, রঞ্জিত দাস, টিপু দাস, বিধান দাস, রণ দাস।

প্রধান অতিথি ট্রাস্টি দীপক কুমার পালিত তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। হিন্দু সুরক্ষা আইনসহ সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

9 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.