Categories: জাতীয়

উপজাতী নৃ- গোষ্টির উদ্যোগে ভাটিয়ারীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা উদ্বোধন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে, উপজাতী নৃ-গোষ্টির উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন। তিনি বলেন, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার চিরচেনা মেলার আমেজ এখন প্রায় বিলুপ্ত প্রায়। তবে শৈশবের স্মৃতি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সাথে আনন্দ উপভোগের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। “স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন একটি পরিবেশ নিশ্চিত করতেই এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিকে আমাদের কড়া নজর রয়েছে। বিশেষ অতিথি ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান,সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত চৌধুরী জুয়েল, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোলেইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়সারুল আলম, উত্তর জেলা ছাত্রদের সহসভাপতি মোঃ মঞ্জু, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহিদ, শাউন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওয়াসিম, ওয়ার্ড যুবদল নেতা হারুন, কফিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এই মেলায় বিনোদন বঞ্চিত মানুষের মধ্যে কিছুটা হলেও আনন্দ দেবে বলে প্রধান অতিথি বক্তব্যে বলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

3 hours ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

5 hours ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

5 hours ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

1 day ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

1 day ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

1 day ago

This website uses cookies.